শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভবিষ্যৎ প্রজন্মের বিকাশে খেলার মাঠের বিকল্প নেই: মেয়র আতিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৯১ বার

ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের জন্য খেলার মাঠের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।বৃহস্পতিবার সকালে মিরপুর-১১ এর প্যারিস রোড সংলগ্ন মাঠ উদ্ধার করে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার সকালে মিরপুর ১১ এর প্যারিস রোড সংলগ্ন খেলার মাঠ পুনঃরুদ্ধারের দাবিতে কয়েকটি স্কুল,কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরাসহ স্থানীয় জনতা মাঠে সমবেত হয়ে অনশন করে। সেখানে উপস্থিত হয়ে মেয়র দখলকৃত মাঠকে উদ্ধার করে খেলার মাঠ হিসেবে ঘোষণা দেন।মেয়র আতিকুল ইসলাম ব‌লেন, ‘সুস্থ সমাজ গড়তে হলে অবশ্যই আমাদের উন্মুক্ত স্থান রাখতে হবে। পাবলিক স্পেস রাখতে হবে। ঢাকা শহরে কিন্তু পাবলিক স্পেস নেই। সব দখল হয়ে যাচ্ছে। যেগুলো ছিল সেগুলো ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি।’

মেয়র ব‌লেন, ‘এই মাঠটিতে এখনো খেলার জায়গা আছে। এখানে এই মাঠ দখলে এভাবে যে পাঁয়তারা হচ্ছে এটা আমি শুনেছি এবং আমার কাছে ম্যাসেজও আছে।’তিনি বলেন, ‘আমাদেরকে দেখতে হবে আগামীর ভবিষ্যৎ যে শিশুরা আছে তাদের কী অবস্থা। আমার কাউন্সিলর আমাকে বারবার বলছে এই ওয়ার্ডের কথা। ওয়ার্ল্ডের কাউন্সিলররা বলছে, এখানে আমরা চেষ্টা করছি, মেয়র মহোদয় আপনারা একটু আসুন।’মেয়র আতিক বলেন, ‘আমাদের আগামীর ভবিষ্যৎকে যদি গড়তে হয়, সুস্থ সমাজ, সুস্থ ওয়ার্ড, সুস্থ শহর গড়তে গেলে আমাদের খেলার মাঠের কোনো বিকল্প নেই। আমাদের আজকের পরিকল্পনা হচ্ছে আমি আজকেই এখনই কাজ শুরু করে মাঠটা পরিষ্কার করব।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories