বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইডেন ছাত্রলীগ বহিষ্কৃতদের আমরণ অনশনের ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২ বার

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৬ নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কারের কেন্দ্রীয় সিদ্ধান্তকে নাকচ করে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন ইডেন মহিলা কলেজে ছাত্রলীগ বহিষ্কৃতরা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার পর কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বহিষ্কৃতরা বলেন, ভিত্তিহীন বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব।

তারা বলেন, সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ২১ জন নেত্রী ছিলেন, কিন্তু ১২ জনকে কেন বহিষ্কার করা হলো? এতেই বোঝা যায়, আমরা তাদের প্রতিহিংসার স্বীকার।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে আজ থেকেই অনশন শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে, রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত এবং ওই কমিটির ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদেই আজ (সোমবার ২৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে বহিষ্কৃতরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories