শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বরখাস্তের পর ক্ষমা চাইলেন রূপা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৮ বার

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে নিয়ে ‘বর্ণবাদী’ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। নিজ দল লেবার পার্টির সংসদীয় দল থেকে বাদ পড়ার পর ওই মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি।গত ২৬ সেপ্টেম্বর লিভারপুলে লেবার পার্টির এক অনুষ্ঠানে কোয়াসি কোয়ার্টেংকে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। এ নিয়ে সমালোচনার মুখে মঙ্গলবার লেবার পার্টির সংসদীয় দল থেকে তাকে বরখাস্তের খবর আসে।

কিংস্টন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করা রূপা হক একজন ক্যামব্রিজ গ্রাজুয়েট। বাংলাদেশ থেকে আসা মোহাম্মদ হক এবং রওশন আরা হক দম্প‌তির তিন কন্যার মধ্যে তিনি সবার বড়। তার মা বাবা ১৯৭০ সালে যুক্তরাজ্যে আসেন। বাবার বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায়।রূপা হকের ছোট বোন কোনি হক (কনক আশা হক) যুক্তরাজ্যের খ্যা‌তিমান টে‌লি‌ভিশন উপস্থা‌পিকা ও লেখক।সাধাসিধে চলাফেরা ও বিনয়ী আচরণের জন্য নিজ নির্বাচনি এলাকার ভেতরে ও বাইরে রূপা হক বেশ জনপ্রিয়। জাতীয় ইস্যু ও লেবার পা‌র্টির অভ্যন্তরীণ রাজনীতিতে তাকে বরাবরই সোচ্চার দেখা গেছে। নানা ইস্যুতে পার্লামেন্টে ঝড় তুলে আলোচনার কেন্দ্রে উঠে আসেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories