শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫ বছরের জন্য ভারতে নিষিদ্ধ পিএফআই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০ বার

ভারতের ইসলামি সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’কে (পিএফআই) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতেতে এ নিষেধাজ্ঞা জারি করে। বেআইনি কার্যকলাপ নিরোধ আইনে (ইউএপিএ) এই নিষেধাজ্ঞার আওতায় পিএফআইসহ সংগঠনটির অন্যান্য শাখা সংগঠনকেও যুক্ত করা হয়েছে।এতে বলা হয়েছে, ‘জনসমক্ষে পিএফআই ও সহযোগী সংস্থা বা প্রতিষ্ঠান আর্থ-সামাজিক, শিক্ষাগত এবং রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরলেও (পর্দার আড়ালে) সমাজের একটি নির্দিষ্ট অংশের মধ্যে উগ্রপন্থার বীজ বপণের গোপন কর্মসূচি গ্রহণ করে আসছে যা গণতন্ত্রের ভিত্তিকে ধ্বংস করা এবং দেশের সাংবিধানিক কর্তৃপক্ষ ও সাংবিধানিক কাঠামোকে চূড়ান্ত অবহেলা করার লক্ষ্যে কাজ করছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক অপরাধমূলক কাজ এবং সন্ত্রাসমূলক কাজকর্মে জড়িত আছে পিএফআই। বিদেশ থেকে অর্থ সাহায্যও পায় যা দেশের অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে বড়সড় উদ্বেগের বিষয়। পিএফআইয়ের সদস্যরা আইসিসেও যোগ দিয়েছে। সিরিয়ায় সন্ত্রাসমূলক কাজকর্মে জড়িত থেকেছে। জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের সঙ্গেও পিএফআইয়ের যোগ আছে। সেই পরিস্থিতিতে বেআইনি কাজকর্ম (প্রতিরোধমূলক) আইনের তিন নম্বর ধারার এক উপচ্ছেদের আওতায় যে ক্ষমতা আছে, সেই ক্ষমতার প্রয়োগ করে পিএফআইকে নিষিদ্ধ করা হচ্ছে।সম্প্রতি দেশজুড়ে পিএফআই নেতা ও সদস্যদের বাড়ি ও অফিসে যৌথভাবে তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং রাজ্য পুলিশ। সন্ত্রাসবাদে অর্থ যোগান, অস্ত্র প্রশিক্ষণের জন্য শিবিরের আয়োজনের মতো কাজকর্মে যুক্ত আছে বলে যে ‘লাগাতার তথ্য ও প্রমাণ’ আসছিল সংগঠনটির নেতাদের বিরুদ্ধে তার ভিত্তিতে পাঁচটি এফআইআর রুজু করেছে এনআইএ। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories