শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইউক্রেন অঞ্চলে গণভোট : জাতিসংঘে নিন্দা প্রস্তাব আনবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭ বার

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিযিয়া অঞ্চলে গণভোট অনুষ্ঠানের কঠোর সমালোচনা করেছে আমেরিকা। আমেরিকা বলেছে, খুব শিগগিরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে নিন্দা প্রস্তাব উত্থাপন করা হবে।গতকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড অনানুষ্ঠানিকভাবে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা ঘোষণা করেন।

তিনি জানান, আলবেনিয়ার সঙ্গে যৌথভাবে এই প্রস্তাব উত্থাপন করা হবে এবং তাতে ইউক্রেনের বর্তমান অবস্থানের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে যেকোনো ধরনের পরিবর্তন মেনে না নেয়ার আহ্বান জানানো হবে। পাশাপাশি ইউক্রেন থেকে রাশিয়াকে সেনা প্রত্যাহারে বাধ্য করা হবে।
সম্ভাব্য এই প্রস্তাবের বিরুদ্ধে রাশিয়া ভেটো দেবে। কেননা রাশিয়া নিজে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।রাশিয়া ভেটো দিলে আমেরিকা এ বিষয়ে কি করবে-এমন প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত জানান, তারা বিষয়টি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে যাবে।এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, আমেরিকা ইউক্রেনে অনুষ্ঠিত এই গণভোটকে কখনো স্বীকৃতি দেবে না। আমেরিকা রাশিয়ার উদ্যোগে অনুষ্ঠিত এই গণভোটকে ভুয়া বলেও অভিহিত করেছে।এরইমধ্যে গণভোটের ফলাফল প্রকাশ হয়েছে এবং ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সাথে যুক্ত হওয়ার পক্ষে মত দিয়েছে। ২০১৪ সালে এভাবেই গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল ক্রিমিয়া অঞ্চল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories