মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৬ হাজার চারা রোপণের কর্মসূচি আ.লীগের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৭০ বার

আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষক উপ-কমিটি। আগামীকাল সারাদেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হবে।আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন আজ মঙ্গলবার এ বিষয়ে বাসসকে বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আমরা এক সপ্তাহের মধ্যে সারাদেশে ৭৬ হাজার চারা রোপণ করব। কারণ তিনি সবসময় পরিবেশ রক্ষায় নানা ধরণের গাছের চারা রোপণ করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুপ্রেণায় আমরা এই বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করেছি।

তিনি বলেন, প্রাথমিকভাবে সাব-কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়া থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করবে। দেলোয়ার বলেন, আগামীকাল (২৮ সেপ্টেম্বর) থেকে উপ-কমিটির সদস্যরা টুঙ্গিপাড়ায় প্রায় ২০ হাজার তালগাছ রোপণ করবেন।এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি ১৫ লাখ চারা রোপণ ও বিতরণ করে।সারাদেশে এক কোটির বেশি বৃক্ষ রোপণ করেছে আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন।দেলোার হোসেন বলেন, সারাদেশে পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। বৃক্ষরোপণ কর্মসূচীর পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ সচেতন করে তুলতে কাজ করা হবে। তিনি বলেন, পরিবেশ রক্ষায় গণসচেতনতা সৃষ্টিতে অসামান্য পারফরম্যান্সের জন্য আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি ২০১৯ সালে ‘বিশ্ব পরিবেশ দিবস হিরো’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।উপকমিটি বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক সেমিনার এবং সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশকে সবুজ করার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানও পরিচালনা করে আসছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories