সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি দেবীদ্বারে ফুটপাত দখলে দুই ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদপুরে ১৪তলার তিনটি আবাসিক ভবন করবে সরকার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯২ বার

রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এস্টেটের আসাদ এভিনিউতে (গৃহায়ন কনকচাপ) তিনটি ১৪ তলা আবাসিক ভবন নির্মাণ করবে সরকার। এজন্য ব্যয় ধরা হয়েছে ১৪৪ কোটি ৩৬ লাখ টাকা। এই নির্মাণ কাজ দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেডকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।বুধবার (২৮ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক অনুমোদন পাওয়া প্রস্তাবগুলো সাংবাদিকদের জানান।আব্দুল বারিক জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে ঢাকার মোহাম্মদপুর হাউজিং এস্টেটের আসাদ এভিনিউতে (গৃহায়ন কনকচাপ) কম্পাউন্ড-এ তিনটি ১৪তলা আবাসিক ভবন নির্মাণ করা হবে। এটি বাস্তবায়নে ব্যয় হবে ১৪৪ কোটি ৩৬ লাখ ৪৭ হাজার ৪৪৭ টাকা।অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ৬টি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবগুলোর মোট অর্থের পরিমাণ ১ হাজার ২৭ কোটি ৯৯ লাখ ৫৫ হাজার ২১৬ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৩৭৮ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৪৪৭ টাকা। এছাড়া, দেশীয় ব্যাংক ও বৈদেশিক ঋণ থেকে ৬৪৯ কোটি ৮০ লাখ ৭৭ হাজার ৭৬৯ টাকা ব্যয় হবে।সভায় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন (আইএমইডি) বিভাগের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) ই-জিপি সিস্টেমের উন্নয়ন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ডিজিটাইজিং বাস্তবায়ন মনিটরিং এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রকল্পের প্যাকেজের (এএফএস-২) আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বাংলাদেশের দোহাটেক মিডিয়া এবং ভারতের জিএসএস ইনফোটেক লিমিটেড। এতে মোট খরচ হবে ৫১ কোটি ২৩ লাখ ২৩ হাজার ২৯ টাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories