বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ নৌমহড়া শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২ বার

আমেরিকা ও দক্ষিণ কোরিয়া সোমবার থেকে কোরীয় পেনিনসোলার পূর্ব উপকূলে চার দিনব্যাপী যৌথ নৌমহড়া শুরু করেছে।গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম এ ধরনের মহড়া চালাচ্ছে দেশ দুটি। এর একদিন আগে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। খবর আলজাজিরা ও ভয়েস অব আমেরিকার।

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে, চার দিনের এ মহড়ায় ২০টির বেশি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে এবং বেশ কিছু বিমান যুক্ত হবে। মহড়ায় যুদ্ধজাহাজ এবং সাবমেরিন বিধ্বংসী অভিযান পরিচালনা করা হবে।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আমেরিকার সঙ্গে যৌথ মহড়া অব্যাহত রাখার ঘোষণা  দিয়েছেন। দক্ষিণ কোরিয়ায় আমেরিকার ২৮ হাজার ৫০০ সেনা মোতায়েন রয়েছে।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউয়োল গত মে মাসে ক্ষমতায় আসার পর আমেরিকার সঙ্গে সর্বোচ্চ সামরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন। এর পর এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।মহড়া শুরুর পরপরই দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার উসকানির মুখে এ মহড়া দক্ষিণ কোরিয়া ও আমেরিকার মধ্যকার সম্পর্ক জোরদার করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories