সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

কংগ্রেস সভাপতির লড়াই থেকে ছিটকে গেলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩ বার

ভারতের অন্যতম বিরোধী দল কংগ্রেসের সভাপতির পদে লড়াই থেকে ছিটকে গেলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁর অনুগত ৯০ জনেরও বেশি বিধায়কের ‘বিদ্রোহের’ পরিপ্রেক্ষিতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ পড়েছেন তিনি। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ নামের লংমার্চ কর্মসূচির মধ্যেই রাজস্থানে দলের মধ্যে বিদ্রোহের ঘটনা ঘটে। আর এর নেপথ্যে জ্যেষ্ঠ নেতা অশোক গেহলট থাকায় তাঁর ওপর অসন্তুষ্ট কংগ্রেস নেতৃত্ব। 

কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের পছন্দের ব্যক্তি ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ৭১ বছর বয়সী অশোক গেহলট। তবে একই সঙ্গে দুই পদে থাকা যাবে না—রাহুল গান্ধীর এমন ঘোষণার পর মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকৃতি জানান তিনি। অশোক গেহলটকে দলের সভাপতি করে শচীন পাইলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রী করতে চেয়েছিল গান্ধী পরিবার। তবে শচীন পাইলটকে মুখ্যমন্ত্রী করা হলে তা মানবেন না বলে জানান ৯২ জন বিধায়ক। এ ক্ষেত্রে প্রয়োজনে একযোগে পদত্যাগ করবেন বলে জানান তাঁরা। আর এর নেপথ্যে অশোক গেহলট নিজেই। এ ঘটনায় ক্ষুব্ধ হয় গান্ধী পরিবার। এদিকে অশোক গেহলট সরে যাওয়ায় কংগ্রেসের সভাপতি পদের লড়াইয়ে মল্লিকার্জুন খারগে ও দিগ্বিজয় সিংকে ভাবা হচ্ছে। এ ছাড়া মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কমল নাথের নামও শোনা যাচ্ছে। তবে কে হচ্ছেন দলের নতুন সভাপতি তা নির্ধারণে আগামী ১৭ অক্টোবর ভোট অনুষ্ঠিত হবে। আর গত দুই দশকেরও বেশি সময় পর এবার কংগ্রেসের নেতৃত্বের লড়াইয়ে থাকছেন না গান্ধী পরিবারের কেউ। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories