সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

রিজার্ভ থেকে সেনা আহ্বানে কিছু ভুল ছিল : ক্রেমলিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫ বার

ইউক্রেন যুদ্ধে লড়াইয়ের জন্য নিজেদের রিজার্ভ থেকে সেনা আহ্বানে কিছু ভুল ছিল বলে স্বীকার করেছে ক্রেমলিন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মুখপাত্র জানান, ‘প্রেসিডেন্টের জারি করা ডিক্রিতে কিছু ভুল রয়েছে। তবে সব ভুল সংশোধন করা হবে।’ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। দেশটিতে রিজার্ভ থেকে সেনা আহ্বান ঘিরে বিক্ষোভ চলছে। তবে বিক্ষোভের মুখেও থেমে নেই সেনাসমাবেশের কাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, এমন অনেককে সেনাবাহিনীতে যোগ দিতে বলা হয়েছে, যাঁদের কোনো সামরিক অভিজ্ঞতা নেই, অনেক বৃদ্ধ কিংবা শারীরিক প্রতিবন্ধী। 

গত সপ্তাহে পুতিনের ঘোষণা করা ডিক্রির পর রাশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চলমান বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে একটি মানবাধিকার গ্রুপ জানিয়েছে। ওভিডি-ইনফো নামের মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, শনিবার (২৪ সেপ্টেম্বর) রাশিয়ার বিভিন্ন শহর থেকে ৭২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বিক্ষোভ শুরুর পরই অন্তত ১ হাজার ৩০০ ব্যক্তিকে আটক করে নিরাপত্তা বাহিনী। এদিকে পুতিনের রিজার্ভ সেনাদের ডেকে পাঠানোর ঘোষণার পর থেকে দেশ ছাড়তে শুরু করেছেন রাশিয়ানরা। বিশেষ করে যুদ্ধে যাওয়ার বয়সী তরুণদের দেশ ছেড়ে যাওয়ার খবর বেশি পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে যোগ দিতে গত বুধবার (২১ সেপ্টেম্বর) ৩ লাখ সৈন্য সমাবেশ করার জন্য নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এর জন্য দেশটির রিজার্ভ সেনাদের ডেকে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে যাঁদের সামরিক প্রশিক্ষণ আছে, তাঁদেরও এতে তালিকাভুক্ত করা হয়। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories