শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

উত্তরখানে টয়লেটের সেফটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২ বার

রাজধানীর উত্তরখানে টয়লেটের সেফটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১০টায় তিনি মারা যান। তাঁর শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

পরবর্তীতে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন। এর আগে উত্তরখানের বড়বাগের ১০২ /সি নম্বর বাসায় শুক্রবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধা হলেন, শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার মৃত হজরত আলীর ছেলে। বর্তমানে পরিবার নিয়ে উত্তরখানের বড়বাগের ওই বাসায় ভাড়া থাকতেন। আব্দুল মজিদ বলেন, ভুক্তভোগী ওই রাতে টয়লেটে গেলে হঠাৎ টয়লেটের সেফটিক ট্যাংকের জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান স্বজনরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories