বুধবার, ১৩ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত-১

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১ বার

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার স্বপ্নধারা হাউজিংয়ে নির্মাণাধীন ১৫ তলা ভবন থেকে পড়ে আফজাল (২২) নামে এক রডমিস্ত্রি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।

ঠিকাদার আশিক বলেন, সকালে মোহাম্মদপুরের বসিলায় একটি নির্মাণাধীন ভবনের ১৫ তলায় কাজ করার সময় অসাবধানবশত নিচে পড়ে গুরুতর আহত হয় আফজাল। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে ঘোষণা করেন।তিনি আরও জানান, নিহত আফজাল এখানে রডমিস্ত্রি হিসেবে কাজ করতেন। তার বাড়ি সুনামগঞ্জ থানার দোয়ারা থানার সোনাপুর গ্রামে।বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories