শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসিফের বড় ছেলের বিয়ে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮ বার

বাগদান সারলেন সংগীতশিল্পী আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণ। কনের নাম ইসমত শেহরীন ঈশিতা। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন আসিফ নিজেই।এ নিয়ে আজ সকালে ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ আকবর। তাতে এই শিল্পী বলেন—‘আমার ছেলে শাফকাতের বিয়ে হচ্ছে গোপলগঞ্জের কাশিয়ানীতে। আমার বেয়াই ইমতিয়াজ হোসেন সাহেবের কনিষ্ঠ কন্যা ইসমত শেহরীন ঈশিতা, শাফকাত আমাদের যৌথ পরিবারের বড় ছেলে। একটা আদুরে পরিণয়ের দ্বারপ্রান্তে দুই পরিবারের আবেগ, এর চেয়ে খুশির খবর আর হতেই পারে না। চমৎকার হাসিখুশি, সুখী একটি একান্নবর্তী পরিবারের সাথে একীভূত হতে পেরে খুব ভালো লাগছে। আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম।

পছন্দের মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে দারুণ খুশি আসিফ। তা উল্লেখ করে তিনি বলেন—‘জীবন সংগ্রামে বহু বন্ধুর পথ পেরিয়ে এসে আজ নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। দুজনই পড়াশোনার পাশাপাশি জব করছে। ঈশিতাকে ছোট্টবেলা থেকে চিনি। লক্ষ্মী মেয়েটাকে মনে মনে পুত্রবধূ হিসেবে চেয়েছি। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে।’আগামী মাসে ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ বিষয়ে আসিফ বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে বিয়ের যাবতীয় উৎসব হবে। হাতে একদম সময় নেই। দশদিনের জন্য নিজের কাজ থেকে ছুটি নিলাম। প্লিজ, পেমেন্ট দেওয়া ব্যতীত এই সময়ে কেউ কাজের জন্য আদেশ দেবেন না।’

ছেলে ও পুত্রবধূর জন্য দোয়া চেয়ে আসিফ বলেন, ‘সবার দোয়া চাই আমার সত্য, সরল, সহজ ছেলে রণ আর আদরের বৌ’মা ঈশিতার জন্য। শ্বশুররূপে আবারো মেয়ের বাবা হয়েছি। স্বার্থক এক জনমে মহান আল্লাহর প্রতি শুধুই কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories