সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

অর্থসংকটের মধ্যেই পদত্যাগ করছেন পাকিস্তানের অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮ বার

পাকিস্তানের অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন মিফতাহ ইসমাইল। দেশটিতে নানা ধরনের সংকটের মধ্যেই তার এ পদত্যাগের ঘোষণা এল। রোববার (২৫ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় দলের নেতাদের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান তিনি। জানা গেছে, পাঁচ বছর নির্বাসনে থাকার পর পাকিস্তানে ফিরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ইসহাক দার। খবর দ্য ডনের।এই মুহূর্তে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন মিফতাহ ইসমাইল। সেখানে নওয়াজ শরীফসহ পিএমএল-এন নেতাদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এতে তার পদত্যাগের সিদ্ধান্তের পাশাপাশি পাকিস্তানের আরও বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

পিএমএল-এনের এক মুখপাত্র জানিয়েছেন, বৈঠককালে মিফতাহ নওয়াজ শরীফের হাতে পদত্যাগ পত্র তুলে দিয়ে দেশের জন্য কাজ করার সুযোগ দেওয়ায় ধন্যবাদ জানান।এদিকে ইসহাক দার এর আগে চারবার পাকিস্তানের অর্থমন্ত্রী ছিলেন। তিনি ২০১৭ সালের অক্টোবরে লন্ডনে পাড়ি জমান, সেখানেই এত দিন অবস্থান করছিলেন।নওয়াজ শরিফ চিকিৎসার জন্য ২০১৯ সালে লন্ডন গেলে ইসহাক দার ফের তার ঘনিষ্ঠ হন। তিনি প্রায় প্রতিদিন নওয়াজের সঙ্গে সময় কাটাতেন, গুরুত্বপূর্ণ ইস্যুতে তাকে পরামর্শ দিতেন। পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রস্তুতির সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া লন্ডন থেকেই ইসাহাক পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট গঠনে ভূমিকা রাখেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories