সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

হিমাচলে গাড়ি খাদে পড়ে নিহত ১০ পর্যটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮ বার

ভারতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ১০ জন নিহত হয়েছেন। নিহত ১০ জনই পর্যটক। নিহতদের মধ্যে তিনজন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বারাণসীর তিন শিক্ষার্থীও রয়েছেন।এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে হিমাচল প্রদেশের কুল্লু জেলার বানজার মহকুমার ঘিয়াঝি এলাকায় একটি টেম্পো ট্রাভেলার খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। সোমবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রোববার রাত সাড়ে আটটার দিকে কুল্লু জেলার বানজার সাব-ডিভিশনে এই দুর্ঘটনাটি ঘটে। রাত সাড়ে আটটার দিকে পর্যটকবাহী এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন এবং উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ এসে উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের বানজার জোনাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

কুল্লুর পুলিশ সুপারিন্টেন্ডেন্ট গুরুদেব সিং বলেন, ‘কুল্লুর বানজার ভ্যালির কাছে ঘিয়াঝি অঞ্চলে রোববার রাত সাড়ে আটটার দিকে একটি গাড়ি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের কুল্লুর জোনাল হাসপাতাল এবং বানজারের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’বানজারের বিজেপি বিধায়ক সুরেন্দর শৌরি জানান, তিনি ফেসবুক লাইভে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে দুর্ঘটনাস্থলের ছবি দেখতে পান। এরপরই তিনি সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছান। বিধায়ক জানান, স্থানীয় বাসিন্দাদের সহায়তাতেই পুলিশ উদ্ধারকাজ চালিয়েছে। আহতদের প্রথমে বানজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের কুল্লুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দুর্ঘটনায় হতাহতরা ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। রাজস্থান, মধ্য প্রদেশ, হরিয়ানা ও দিল্লির কয়েকজন বাসিন্দাকে শনাক্ত করা হয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। রাতের আঁধারে উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হলেও সোমবার সকালে ফের উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories