করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। মহামারির এই সময়ে মাস্ক পরার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন দেশটির বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে ভারতের উত্তর প্রদেশের বৈরিলিতে মাস্ক না পরায় এক গ্রাহককে গুলি করেছেন দেশটির রাষ্ট্রয়ত্ত ব্যাংকের এক নিরাপত্তা কর্মী।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, শুক্রবার (২৫ জুন) দুপুরে রাজেশ নামের এক গ্রাহক ব্যাংকে যান। কিন্তু তার মুখে মাস্ক ছিল না। নিরাপত্তা কর্মী তাকে ঢুকতে বাধা দিলে, এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। এক সময় গ্রাহকের দিকে গুলি ছুড়েন সেই নিরাপত্তাকর্মী। পরবর্তী সময়ে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ ডাকা হয়। এরপর সেই নিরাপত্তা কর্মীকে থানায় নেওয়া হয়। অন্যদিকে হাসপাতালে ভর্তি গ্রাহক রাজেশের পায়ে গুলি লেগেছে। তার অবস্থা স্থিতিশীল। জ্ঞান ফিরলে রাজেশ কুমারের বয়ান রেকর্ড করা হবে।
Leave a Reply