মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

সন্ত্রাসবিরোধী আইনে মামলায় চিকিৎসক শাকির কারাগারে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০ বার

রাজধানীর রামপুরা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চিকিৎসক শাকির বিন ওয়ালীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট  মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

২০ সেপ্টেম্বর চার দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে ফের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের পুলিশ পরিদর্শক এস.এম. মিজানুর রহমান। অন্যদিকে আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৩ সেপ্টেম্বর রামপুরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান বাদি হয়ে একটি মামলা করেন। পরদিন ১৪ সেপ্টেম্বর আদালত শাকির ও তার সহযোগি আবারুল হক ভিলার চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলায় আসামি ভিলা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকীর আদালত তার জবানবন্দি রেকর্ড করে এবঙ পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, কথিত হিজরতের নামে ঘর ছেড়ে যাওয়া কুমিল্লার সাত তরুণের সহযোগি শাকির। তিনি নানাভাবে যুবকদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে আসছিলেন। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে জঙ্গি সংগঠনটির জন্য সদস্য ও অর্থ সংগ্রহ, সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা ও কথিত হিজরতে যেতে সহায়তা করতেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories