শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ছবক দিলো সৌদি আরব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯ বার

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করার ছবক দিয়েছে সৌদি আরব। দেশটির শুরা কাউন্সিলের স্পিকার আবদুল্লাহ বিন মুহাম্মাদ আল-শেখ ইরানের প্রতি এ আহ্বান জানিয়েছেন।একইসঙ্গে তিনি দেশটিকে ইয়েমেনে হুতিদের প্রতি সমর্থন বন্ধ করার ছবক দিয়েছেন। ওমানের রাজধানী মাস্কাটে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) শুরা কাউন্সিলে তিনি এ আহ্বান জানান।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী সৌদি স্পিকার বলেন, প্রতিবেশী হিসেবে ইরানের সঙ্গে সৌদি আরবের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আমরা ইরানের কাছে প্রত্যাশা করব, দেশটি যেন আন্তর্জাতিক নীতি মেনে চলার মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোর সাথে সহযোগিতামূলক আচরণ করে।এ সময় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নিয়ম মেনে সংস্থাটিকে সহযোগিতা করার জন্যও ইরানের প্রতি আহ্বান জানান সৌদি স্পিকার। ইয়েমেনে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতিকে সমর্থন করার জন্য সৌদি আরবের প্রতিশ্রুতিও নিশ্চিত করেছেন তিনি।এ ছাড়া তিনি যুদ্ধবিরতির সাফল্যে আগ্রহী আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে রাজি হওয়ায় ইয়েমেনি হুতিদের ওপর ইরানের তোষণ নীতি বন্ধের আহ্বান জানান। সৌদি নেতা বলেন, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিই এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করে। আমরা এই দৃষ্টিভঙ্গি পোষণ করি।তিনি আরও বলেন, আমরা চাই আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকুক এবং সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক জোরদার হোক। নিরাপত্তা ও রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলা করেই আমাদের এগিয়ে যাওয়া উচিত।২০১৬ সাল থেকে সৌদি আরব এবং ইরান দ্বিপক্ষীয় আলোচনায় নিযুক্ত রয়েছে। ইরাকের মধ্যস্থতায় দুদেশ সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে এ পর্যন্ত পাঁচ দফা আলোচনার আয়োজন করেছে। চলতি মাসের মাসের শুরুর দিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি-ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে চলেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories