শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাশিয়ায় যুক্ত হতে ইউক্রেনের চার অঞ্চলে গণভোট আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪ বার

রাশিয়ায় যোগদানের জন্য মস্কোপন্থি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোটের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ওই চারটি অঞ্চলে গণভোট হওয়ার কথা রয়েছে।

যদিও পশ্চিমা দেশগুলো এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এবং গণভোটকে অবৈধ বলেও আখ্যায়িত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডগুলোর রাশিয়া-নিযুক্ত নেতারা ভোটের পরিকল্পনা ঘোষণা করেন। মস্কোর এই পদক্ষেপ পশ্চিমা দেশগুলোর কাছে একটি চ্যালেঞ্জ যা যুদ্ধকে তীব্রভাবে বাড়িয়ে তুলতে পারে।ইউক্রেন এবং দেশটির মিত্ররা স্পষ্টভাবেই ঘোষণা করেছে, গণভোটের ফলাফল যেটিই হোক তারা সেই ফলাফলকে স্বীকৃতি দেবে না।রয়টার্স বলছে, ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ ভূখণ্ডের প্রতিনিধিত্বকারী লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া প্রদেশে শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত রাশিয়ায় যোগদানের বিষয়ে ভোট চলবে। এর আগে রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডের সঙ্গে অধিভুক্ত করেছিল। এতে করে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়ে মস্কো।আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই ক্রিমিয়া অধিগ্রহণকে স্বীকৃতি দেয়নি। তবে এটি দীর্ঘদিন ধরেই স্পষ্ট যে, রাশিয়া একইভাবে (ইউক্রেনের) অন্যান্য দখলকৃত অঞ্চলগুলোকে একই পন্থায় আয়ত্তে নিতে চায়। এ ছাড়া আরও ইউক্রেনের ভূখণ্ড সংযুক্ত করার ফলে ক্রেমলিন এই দাবি করতে পারবে যে, রাশিয়া নিজেই ন্যাটো অস্ত্রের আক্রমণের শিকার হচ্ছে।এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, রাশিয়ার ‘ভৌগোলিক অখণ্ডতা’ রক্ষায় প্রয়োজনে হাতে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহার করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories