সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

রানির কফিনের কাছে যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ বার

ওয়েস্টমিনস্টার হলে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। তাঁকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তাঁকে পাবলিক অর্ডার আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং হেফাজতে নেওয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার স্কটল্যান্ড ইয়ার্ড এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে ওয়েস্টমিনস্টার হলে এ ঘটনা ঘটেছে। পার্লামেন্টারি অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্রোটেকশন কমান্ডের কর্মকর্তারা তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে আটক করেছেন।পার্লামেন্টের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা ওয়েস্টমিনস্টার হলের ঘটনা সম্পর্কে অবগত আছি। সেখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের সারি থেকে বের হয়ে এক ব্যক্তি রানির কফিনের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ ঘটনার পর সবাইকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে আবার সারি শুরু হয়।’গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরালে মারা গেছেন ৯৬ বছর বয়সী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। আগামী ১৯ সেপ্টেম্বর তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগ পর্যন্ত রানির কফিন ওয়েস্টমিনস্টার হলে থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories