শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইউক্রেনে এখনও পুরোপুরি আক্রমণ শুরু করিনি : পুতিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ বার

ইউক্রেনে এখনো পুরোপুরি আক্রমণ শুরু হয়নি বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, আমি তোমাদের (ইউক্রেন) মনে করিয়ে দিচ্ছি— রাশিয়ান সৈন্যরা পুরোপুরি আক্রমণ শুরু করেনি। কেবল পেশাদার সেনারাই যুদ্ধ করছে। রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের বিষয়ে সরকারি এক বক্তব্যে এ কথা বলেন পুতিন। খবর বিবিসির।

বিবিসি জানায়, ইউক্রেনের বাহিনীর দাবি গত ছয় দিনে তারা খারকিভের উত্তর-পূর্বাঞ্চলের আট হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখলে নিয়েছে। এটিকে নিজেদের বিশেষ কৃতিত্ব মনে করছে দেশটি।তবে এর প্রতিক্রিয়ায় পুতিন বলেন, ইউক্রেনের পাল্টা হামলা আমাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনতে পারবে না।নিজেদের পরিকল্পনার বিষয়ে পুতিন জানান, তিনি তাড়াহুড়ো করতে চাননি। ইউক্রেনের দোনবাস অঞ্চলে হামলার প্রক্রিয়া এখনো চলছে। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া এখন পর্যন্ত তার পূর্ণ শক্তি প্রয়োগ করেনি।দোনবাস শিল্পাঞ্চলটি পূর্ব ইউক্রেনে অবস্থিত। এটি রাশিয়ার আক্রমণের মূল লক্ষ্যে রয়েছে। তবে এটি নিয়ে পুতিনের অসত্য দাবি হলো, রাশিয়ান মুখপাত্রদের গণহত্যা থেকে রক্ষা করতেই এ হামলা চালানো জরুরি হয়ে উঠেছে।শুক্রবারের এক মন্তব্যে পুতিন ইঙ্গিত দেন যে, রুশ সেনাবহিনীর একটা অংশমাত্র এই যুদ্ধে অংশ নিয়েছে। ইউক্রেন আক্রমণ অব্যাহত রাখলে আরও গুরুতর হামলার হুশিয়ারি দেন পুতিন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories