সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

একটু শান্তির খোঁজে ৫৩ বিয়ে করলেন সৌদির আবু আবদুল্লাহ্‌

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৩ বার

২০ বছর বয়সে প্রথমবার বিয়ে করেছিলেন। তারপর পেরিয়ে গেছে ৪৩টি বসন্ত। আর এই ৪৩ বছরে মোট ৫৩ বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। যারা তাকে চেনেন, তাদের অনেকেই তাকে ডাকেন ‘বহুবিবাহের রাজা’ বলে। আসল নাম আবু আবদুল্লাহ্‌। ৫৩টি বিয়ের পর সৌদি আরবের বাসিন্দা আবদুল্লাহ্‌র অবশ্য দাবি, অনেক হয়েছে, আর না। এবার বিয়ে করা থামাতে চান তিনি।

সংবাদমাধ্যমে আবদুল্লাহ্‌ জানিয়েছেন, ২০ বছর বয়সে যখন প্রথমবার বিয়ে করেন তখন তিনি ভেবেছিলেন, প্রথম স্ত্রীর সঙ্গেই কাটিয়ে দেবেন গোটা জীবন। কিন্তু বছর তিনেক পর তার সঙ্গে মতানৈক্য শুরু হওয়ায় দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। তারপর প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হওয়ায় আবার বিয়ে করেন তিনি। 

এভাবেই শুরু। বিয়ে করতে করতে কখন যে অর্ধশত পেরিয়ে গেছেন, নিজেই বুঝতে পারেননি আবদুল্লাহ্‌।

৬৩ তে পৌঁছে কিছুটা দার্শনিক আবদুল্লাহ্‌। বলছেন, জীবনে কখনও নিজের চাহিদার জন্য বিয়ে করেননি তিনি। মানুষ জীবনে শান্তি ও স্থিতি চায়, সেই শান্তি খুঁজে পেতেই বার বার বিয়ে করার দরকার হয়েছে তার। অধিকাংশ ক্ষেত্রেই সৌদি আরবের নারীদের বিবাহ করলেও, বাইরের দেশে বেড়াতে গিয়েও একাধিক বিয়ে করেছেন আবদুল্লাহ্‌।

বাইরে গিয়েও কি শান্তি খুঁজে পাচ্ছিলেন না তিনি? সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে আবদুল্লাহ্‌ বলেন, তিন-চার মাস বিদেশে গিয়ে যাতে ব্যভিচারে জড়িয়ে না পড়েন, তা নিশ্চিত করতেই বিয়ে করে নিতেন তিনি। এই নীতি মেনে এক রাতের জন্যেও বিয়ে করতে হয়েছিল তাকে, স্বীকারোক্তি আবদুল্লাহ্‌র। সূত্র: আনন্দবাজার

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories