শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সড়ক দুর্ঘটনায় আহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১ বার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন তার মুখপাত্র।

এনডিটিভির খবরে বলা হয়েছে, খারকিভের পুনরুদ্ধার করা শহর ইজিয়াম পরিদর্শন শেষে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কিয়েভে ফিরছিলেন জেলেনস্কি। পথে ব্যক্তিগত একটি গাড়ির সঙ্গে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি আহত হন। 

জেলেনস্কি মুখপাত্র শেরহি নিকিফোরভ বলেছেন, একটি গাড়ির সঙ্গে ভলোদিমির জেলেনস্কির গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পরেই আহত জেলেনস্কিকে চিকিৎসকরা পরীক্ষা করেন। তারপর তাকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। 

দুর্ঘটনার পরপরই টেলিভিশনে প্রচারিত ভাষণে জেলেনস্কি বলেন, খারকিভের আশেপাশের এলাকা থেকে সবেমাত্র ফিরে এসেছি। ইউক্রেনের সেনাদের সাড়াশি আক্রমণে প্রায় পুরো অঞ্চল এখন দখলমুক্ত। এটি আমাদের সৈন্যদের একটি নজিরবিহীন অর্জন। অনেকের মতে যা করা অসম্ভব ছিল, ইউক্রেনীয়রা তাই করতে পেরেছে, রুশ সেনাদের হটিয়ে দিতে পেরেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories