বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেক্সিকোতে গোলাগুলি নিহত-১৮

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৯১ বার

মেক্সিকোতে গোলাগুলির ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। এক সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বেশ কয়েকটি সন্দেহভাজন প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারীদের মধ্যে স্থানীয় সময় শুক্রবার ওই গোলাগুলির ঘটনা ঘটেছে।রাজ্য সরকারের মুখপাত্র রোকিও আগুইলার জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে বেশ কয়েকটি মাদক পাচারকারী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বী মনোভাব থেকেই একদল অন্যদলের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। এর আগে গত বুধবার জাকাতেকাস রাজ্যের একটি ব্রিজে দুই পুলিশ কর্মকর্তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি স্থানে গোলাগুলির খবর এসেছে।মেক্সিকোতে প্রায়ই মাদক পাচারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অনেক সময় ক্ষমতা টিকিয়ে রাখতে প্রতিদ্বন্দ্বী দলগুলো একে অনেক সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে।২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মাদক সম্পর্কিত বিভিন্ন সহিংসতায় তিন লাখের বেশি মানুষ নিহত হয়েছে। সে সময় দেশের মাদক পাচার কার্যক্রমের বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল বাহিনীর সদস্যদের মোতায়েন শুরু করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories