সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

৭৪তম এমি অ্যাওয়ার্ড জিতলেন যারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২ বার

লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে এমি অ্যাওয়ার্ডের ৭৪তম আসর। করোনা মহামারির কারণে গত কয়েক বছর জমকালো আয়োজন না থাকলেও এবার তারকাদের উপস্থিতিতেই হয়েছে বিজয়ীদের মধ্যে পুরেস্কার বিতরণ।

সর্বোচ্চ ২৫টি মনোনয়ন জেতা ‘সাকসেশন’ সেরা ড্রামা নির্বাচিত হয়েছে। ম্যাথিউ ম্যাকফ্যাডিয়ান পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার। লিমিটেড সিরিজ শাখায় সেরা হয়েছে ‘দ্য হোয়াইট লোটাস’। পাশাপাশি সেরা রচনা, সেরা পরিচালক সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কারও জিতেছে এটি। ‘অ্যাবোট এলিমেনটারি’-তে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে ভরেছেন শেরিল লি রাল্ফ। দ্বিতীয় কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। সাড়া জাগানো ‘স্কুইড গেম’ ড্রামা সিরিজের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন লি জং জে।

সেরা লিমিটেড সিরিজ দ্য হোয়াইট লোটাস

এই বছর এমি বিজয়ীদের মধ্যে উল্লেখ্য কয়েকটি শাখার তালিকা নিচে দেওয়া হলো:

সেরা কমেডি: টেড ল্যাসো
সেরা ড্রামা: সাকসেশন
সেরা লিমিটেড সিরিজ: দ্য হোয়াইট লোটাস
সেরা অভিনেত্রী (কমেডি): জেন স্মার্ট (হ্যাকস)
সেরা অভিনেতা (কমেডি): জ্যাসন সুডেইকিস (টেড ল্যাসো)
সেরা অভিনেত্রী (ড্রামা): জেনডায়া (ইউফোরিয়া)
সেরা অভিনেতা (ড্রামা): লি জং জে (স্কুইড গেম)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): অ্যামান্ডা সেফ্রাইড (দ্য ড্রপআউট)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): মাইকেল কেটন (ডোপসিক)
সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): শেরিল লি রাল্ফ ( অ্যাবোট এলিমেটারি)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): ব্রিট গেলাল্ডস্টেইন (টেড ল্যাসো)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): জুলিয়া গার্নার (ওজার্ক)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): ম্যাথিউ ম্যাকফ্যাডিয়ান (সাকসেশন)
সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): জেনিফার কোলিজ (দ্য হোয়াইট লোটাস)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): মারে বার্টলেট (দ্য হোয়াইট লোটাস)

ভ্যারাইটি টক সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
ভ্যারাইটি স্কেচ সিরিজ: সাটারডে নাইট লাইভ
সেরা পরিচালক (কমেডি সিরিজ): এমজে ডেলানি (টেড ল্যাসো)
সেরা পরিচালক (ড্রামা সিরিজ): হোয়াং ডং-হিউক (স্কুইড গেম)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): মাইক হোয়াইট (দ্য হোয়াইট লোটাস)
প্রামাণ্যচিত্র অথবা নন ফিকশন : দ্য বিটলস- গেট ব্যাক
প্রামাণ্যচিত্র অথবা নন ফিকশন স্পেশাল: জর্জ কার্লিন্স আমেরিকান ড্রিম

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories