গাজীপুর-কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজারে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ ও তিন প্রতিষ্ঠানকে (১০,৫০০) হাজার টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যা ৬ টায় উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন। এ-সময় অভিযান কার্যক্রমে ইউপি চেয়ারম্যান এমএ ওহাব খাঁন(খোকা) ও ইউপি সদস্য কাইয়ুম,ইউপি ভুমি অফিসার আলমগীর হোসেনের উপস্থিতিতে সহযোগিতা করেছেন কাপাসিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়,চলমান কঠোর বিধিনিষেধ ও বাস্তবায়নের লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন উপজেলার রাউনাট, রানীগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ-সময় মোট তিনটি মামলায় তিনজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯/৩৭ দ্বারায় দশ হাজার পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ-বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন দৈনিক জবাবদিহি কে পত্রিকাকে বলেন,অভিযানকালে ভ্রাম্যমাণ স্থাপনা এবং স্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সপ্তাহব্যাপী পরিচালনা করা হবে।
Leave a Reply