সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

কানাডায় বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১ বার

কানাডার টরন্টোর পশ্চিমাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। অন্টারিওর প্রিমিয়ার (আঞ্চলিক সরকারপ্রধান) ডগ ফোর্ড টুইটারে বলেছেন, ‘টরন্টোয় একজন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। বোধবুদ্ধিহীন এই সহিংসতায় আমি আতঙ্কিত।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার একটু আগে একজন সন্দেহভাজন বন্দুকধারী অন্টারিওর মিসিসাগা শপিং মল থেকে গুলি করে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছেন। এরপর একটি চুরি করা গাড়িতে করে তিনি পালিয়ে গেছেন। ওই এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ। এ ঘটনার কিছুক্ষণ পরে অন্টারিওর দক্ষিণাঞ্চলের মিলটন শহরে আরও একটি গুলির ঘটনা ঘটেছে এবং সেখান থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। মিসিসাগার পুলিশ এএফপিকে বলেছে, মিলটন শহরে বন্দুক সহিংসতায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে কেউ মারা গেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মিলটন শহরের পুলিশ এক টুইটার পোস্টে বলেছে, ঘটনাস্থলে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে এবং অন্য দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কানাডায় অতি সম্প্রতি বেশ কয়েকটি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ৪ সেপ্টেম্বর আদিবাসী অধ্যুষিত সাসকাচোয়ান অঞ্চলে ছুরিকাঘাতের ঘটনায় ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories