মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’: ডা. জাহেদ জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী

পরমাণু চুক্তি হলেও ইরানকে ছাড় নয় : মোসাদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯ বার

ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়িত হলেও ইরানকে ছাড় দেবে না মোসাদ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান বলেছেন, পরমাণু চুক্তি হলেও ইরানকে দায়মুক্তি দেবে না মোসাদ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতেই বিশ্বের প্রধান দেশগুলো মিলে ২০১৫ সাল থেকে একটি চুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সর্বশেষ ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়ে চূড়ান্ত অগ্রগতি হয়েছে বলে জানিয়েছিল। তবে সেই শুরু থেকেই ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি এমনকি পরমাণু চুক্তিরও বিরোধিতা করে এসেছে। তারই ধারাবাহিকতা হিসেবে মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া ইরানের বিরুদ্ধে এই সতর্কবার্তা উচ্চারণ করলেন। 

চলতি বছরের জুন মাসে মোসাদের দায়িত্ব নেওয়া ডেভিড বার্নিয়া ইরানের পরমাণু চুক্তির বিষয়ে বলেছেন, ‘আমরা এই হেঁয়ালিতে অংশ নেব না। এমনকি, যদি চুক্তি স্বাক্ষরিতও হয়ে যায় তবে সেই কোনো কোনোভাবেই মোসাদকে ইরানে অপারেশন চালানো থেকে বিরত রাখতে পারবে না।’ এই সময় তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ইরানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হামলাও দৃঢ়ভাবে প্রতিহত করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। 

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে ডেভিড বার্নিয়া আরও বলেন, ‘আমরা এরই মধ্যে কয়েক ডজন ইরানি হামলা প্রতিহত করে দিয়েছি। দেশটি ইসলামিক রিপাবলিক অব ইরান নয় বরং টেরর রিপাবলিক অব ইরান।’ তিনি আরও বলেন, ‘ইরানের সন্দেহভাজন গোপন পারমাণবিক কার্যকলাপের বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদন্ত বন্ধ করা উচিত নয়। কারণ, দেশটি ‘পরমাণু সমৃদ্ধকরণ’ কর্মসূচি চালিয়ে যেতে পারে।
ডেভিড বার্নিয়া আরও বলেন, ‘একবার ইরানের পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়ে গেলে ইরানের সন্ত্রাসবাদের সীমা থাকবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories