মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’: ডা. জাহেদ জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী

৬ হাজার বর্গকিমি পুনরুদ্ধার করেছি: জেলেনস্কি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫ বার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনী এ বছরের সেপ্টেম্বর মাসের শুরু থেকে এখন পর্যন্ত পাল্টা আক্রমণ চালিয়ে রাশিয়ার কবল থেকে ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।স্থানীয় সময় সোমবার নিয়মিত ভাষণে জেলেনস্কি বলেছেন, সেপ্টেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সেনারা পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছেন। আমরা আরো অগ্রসর হচ্ছি।

বিবিসি জানিয়েছে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলেও পাল্টা আক্রমণে ব্যাপক সাফল্য দাবি করেছে কিয়েভ।অঞ্চলটির ইজিয়াম, কুপিয়ানস্ক, বালাক্লিয়া শহরসহ কয়েক ডজন এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী।ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খারসন অঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে দেশটি। সেখানে ইউক্রেনীয় বাহিনী গতকাল বলেছে, তারা ৫০০ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডাব্লিউ) জানিয়েছে, পরিস্থিতি নিজেদের পক্ষে নিয়ে এসেছে ইউক্রেন। কিন্তু ইউক্রেনের বর্তমান পাল্টা আক্রমণে যুদ্ধের অবসান ঘটবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories