কুমিল্লার ব্রাহ্মণপাড়া এক মাদ্রাসা ছাত্রকে (৯) নির্যাতনের অভিযোগে হাফেজ নূর মোহাম্মদ নামের এক মাদ্রাসার সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে ব্রাক্ষণপাড়া থানা পুলিশ।
ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদনগর এলাকায় এ ঘটনা ঘটে। বলৎকার শিকার শিশু (৯) একটি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার ম্যাচে থেকে লেখাপড়া করত।
পুলিশ সুত্রে জানা যায় ,রবিবার ভোরে ফজর নামাজ পড়া শেষে মাদ্রাসার শিক্ষক নূর মোহাম্মদ ওই শিশুকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়। পরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলাৎকার করে হাফেজ নুর মোহাম্মদ। এঘটনা মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বলাৎকারের শিকার শিশুর পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন হাফেজ নুর মোহাম্মদকে আটক করে থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। এঘটনায় ভূক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, নয় বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে হাফেজ নুর মোহাম্মদ নামে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
রবিবার দুপুরে আটককৃত আসামিকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান
Leave a Reply