বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার যুক্তরাজ্যে লাম্বডা ভ্যারিয়েন্টে বাড়ছে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৯৭ বার

বিশ্বজুড়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনাভাইরাস। প্রতিদিনই সামনে আসছে প্রাণঘাতি এই ভাইরাসের নতুন নতুন সব তথ্য। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যে এবার করোনার লাম্বডা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শুক্রবার পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যে সম্প্রতি করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এর আগে দেশটিতে কেন্ট ভ্যারিয়েন্টের সংক্রমণ ছিল।এ ব্যাপারে পিএইচই জানিয়েছে, যে ছয় জনের মধ্যে লাম্বডা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে তারা সবাই বিদেশ ভ্রমণ করেছিলেন। এদের মধ্যে চার জনের লন্ডনের, এক জন ইংল্যান্ডের এবং এক জন ওয়েস্ট মিডল্যান্ডসের বাসিন্দা।

সংস্থাটি আরও জানিয়েছে, লাম্বডা ভ্যারিয়েন্ট গুরুতর অসুস্থতা ঘটাতে পারে বলে কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। এছাড়া করোনার টিকার কার্যকারিতা এটি হ্রাস করতে পারে বলে কোনো প্রমাণও পাওয়া যায়নি।

করোনার লাম্বডা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ল্যাটিন আমেরিকার দেশ পেরুতে। বিশ্বের ২৫টি দেশে বর্তমানে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এই মুহূর্তে ল্যাটিন আমেরিকায় ব্যাপক হারে সংক্রমণ ঘটিয়ে চলছে এই ভ্যারিয়েন্ট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories