শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইউক্রেনকে ভয়াবহ পরিণতির হুশিয়ারি পুতিনের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯ বার

জাপোরিজিয়া পরমাণু স্থাপনায় ইউক্রেনের হামলা চলতে থাকলে ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনালাপে এ হুশিয়ারি দিয়েছেন তিনি।

ইউক্রেনের জাপোরিজিয়া আকারের দিক দিয়ে ইউরোপের সর্ববৃহৎ এবং গোটা বিশ্বের ১০তম পরমাণু স্থাপনা। গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরুর পরপরই এটি দখল করে নেয় রাশিয়া।ইউক্রেন অভিযোগ করছে, রাশিয়া ওই স্থাপনায় ভারি সমরাস্ত্র মজুত করছে, যদিও মস্কো এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।বিগত কয়েক সপ্তাহে এই পরমাণু স্থাপনার ওপর মর্টার ও কামানের গোলাবর্ষণ বেড়ে গেছে। রাশিয়া ও ইউক্রেন এসব হামলার জন্য পরস্পরকে অভিযুক্ত করছে। হামলা অব্যাহত থাকলে যে কোনো সময় স্থাপনাটি চেরনোবিলের পরিণতি ভোগ করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন।রুশ প্রেসিডেন্ট পুতিন তার ফরাসি সমকক্ষ ম্যাক্রোকে বলেন, ইউক্রেন নিয়মিত বিরতিতে জাপোরিজিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে স্থাপনাটির রেডিওঅ্যাকটিভ বর্জ্যের সংরক্ষণাগারে হামলা চালাচ্ছে ইউক্রেনের সেনারা, যা ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।পুতিন দাবি করেন, পরমাণু স্থাপনাটির নিরাপত্তা নিশ্চত করার জন্য সেখানে রুশ বিশেষজ্ঞরা নিরসল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নিয়মিত হামলা সত্ত্বেও জাপোরিজিয়া পরমাণু স্থাপনাটি এখনো পরিচালনা করছেন ইউক্রেনের বিশেষজ্ঞরা। দেশটির পরমাণু শক্তি সংস্থা রোববার বলেছে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাপোরিজিয়া স্থাপনার প্রধান চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories