সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে-৯৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮ বার

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৯৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। ২০১৭ সালের পর ভয়াবহ এই ভূমিকম্পে আরও বহু মানুষ আহত হয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।গত সপ্তাহে সিচুয়ান প্রদেশে ওই ভূমিকম্পটি আঘাত হানে। এতে প্রদেশের গাঞ্জে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ২৫ জন নিখোঁজ রয়েছে।

ভারি বর্ষণ এবং ভূমিধসের ঝুঁকি থাকায় জীবিত ও মরদেহ উদ্ধারে তল্লাশি ও উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। এছাড়া বহু মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার (২৬ মাইল) দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু এবং চোংকিংসহ কাছাকাছি বিভিন্ন এলাকায় ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়। সেখানে ইতোমধ্যেই লাখ লাখ মানুষ করোনাভাইরাসের কারণে লকডাউনের আওতায় রয়েছে। ফলে লোকজন নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যাওয়ার অনুমতি পাননি।চীনের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ হয়ে উঠেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories