মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’: ডা. জাহেদ জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী

বাকিংহাম প্যালেসের বাইরে শোকার্তদের উপচেপড়া ভিড়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ বার

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাকিংহাম প্যালেসের পতাকা অর্ধনমিত করা হয়। এরপর প্যালেসের বাইরে থাকা সবাই শোকে স্তব্ধ হয়ে পড়েন। ক্রমেই বাড়তে থাকে ভিড়। কারণ মৃত্যুর খবরটি বিভিন্ন মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। মূলত রানির গুরুতর অসুস্থতার খবর পাওয়ার পরই সেখানে সব শ্রেণি-পেশার নাগরিকদের ভিড় বাড়তে থাকে।৭৭ বছর বয়সী শিলা ডি বেলাইগে কান্নাজড়িত কণ্ঠে বলেন, পতাকা অর্ধনমিত করার আগপর্যন্ত আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার মতো এখানের সবাই শোকার্ত।

প্যালেসের পতাকা অর্ধনমিত করতে দেখেছেন সাউদাম্পটনের ২৩ বছর বয়সী মাইকেল হ্যামন্ড। তিনি বলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ চেতনার প্রতিরূপ ছিলেন। তিনি তার জীবনের অধিকাংশ সময় ব্রিটিশদের জন্য উৎসর্গ করার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হন।ওলভারহ্যাম্পটনের হেইলি জার্ভিস ইউস্টন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সবার সঙ্গে শোক জানাতে তিনি সরাসরি প্যালেসের সামনে চলে আসেন।হেইলি জার্ভিস বলেন, রানিকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই এখানে আসতে চেয়েছি। সম্প্রতি আমি আমার বাবাকে হারিয়েছি। তাই আমি পরিবারের মানুষ হারানোর বেদনা বুঝতে পারছি।প্যালেসের দরজার বাইরে ফুটপাথ যুবক-বৃদ্ধে ভরে গেছে। এর মধ্যে যেমন ব্রিটিশরা রয়েছে তেমনি আছে অনেক দেশের পর্যটক। বৃষ্টির মধ্যেও অনেককে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আবার অনেককে বন্ধুদের সঙ্গে ছাতার মধ্যে কথা বলে দেখা গেছে।যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রানির মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories