সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

পাকিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে ১৪০০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭ বার

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে এক হাজার ৪০০ জনের কাছাকাছি দাঁড়িয়েছে।গত ২৪ ঘণ্টায় ১৫ শিশুসহ আরও ৩৬ জন প্রাণ হারিয়েছেন বলে শুক্রবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। খবর আনাদোলুর।

লাখো মানুষকে বাস্তুচ্যুত এবং আনুমানিক এক হাজার কোটি ডলারের ক্ষতি করা পাকিস্তানের এবারের এ ভয়াবহ বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে।কয়েক সপ্তাহ টানা বৃষ্টির পর দেশের এক-তৃতীয়াংশ ডুবে থাকা বন্যার পানির লোকালয়ে প্রবেশ ঠেকাতে পাকিস্তানের বেশ কিছু এলাকার বাসিন্দারা অস্থায়ী বাঁধ নির্মাণে নেমে পড়েছেন।দেশটির ২২ কোটি বাসিন্দার অন্তত সোয়া তিন কোটি মানুষকেই এবারের এ বন্যা চরম বিপাকে ফেলেছে।বন্যার পানি ঢুকে পড়ার ঝুঁকিতে থাকা দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর ভান সৈয়দাবাদ শহরের বেড়িবাঁধটি মজবুত করতে স্থানীয়রা কাজ করে যাচ্ছেন।তার কিছুটা দূরেই অবস্থিত পাকিস্তানের সর্ববৃহৎ সুপেয় পানির হ্রদ মানচার-এর পানি উপচে আশপাশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নেওয়ার আশঙ্কাও সৃষ্টি হয়েছে।রেকর্ড বর্ষণ আর উত্তরের পাহাড়গুলোর হিমবাহ গলে বিপুল পরিমাণ পানি আসায় এবারের এ নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে।

কেবল জুলাই আর আগস্টেই পাকিস্তানে ৩৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বন্যাক্রান্ত এলাকাগুলোর ৬৪ লাখেরও বেশি মানুষের এখনই মানবিক সহায়তা দরকার বলে জানিয়েছে জাতিসংঘ, পাকিস্তানের জন্য ১৬ কোটি ডলার সাহায্যও চেয়েছে তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories