সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

রানি এলিজাবেথের মৃত্যুতে পোপের গভীর শোক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭ বার

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পোপ ফ্রান্সিস। এক টেলিগ্রামবার্তায় পোপ বলেন, রানির মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি ব্রিটেনসহ কমওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি ব্রিটিশ রানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন। খবর আনাদোলুর।
ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছর রাজত্ব করার পর বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ব্যালমোরাল প্রাসাদে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
রানির মৃত্যুর পর তার বড় ছেলে রাজা তৃতীয় চার্লস নাম গ্রহণ করেছেন এবং ব্রিটেন ছাড়াও ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হয়েছেন। চার্লস বলেছেন, প্রিয় মায়ের মৃত্যু ছিল তার জন্য এক ‘বড় দুঃখের মুহূর্ত।’
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ায় রানি এলিজাবেথের পরিবার স্কটল্যান্ডের প্রাসাদে জড়ো হয়েছিলেন।
রানি এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন এবং তার জীবদ্দশায় বিশাল সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়ে ছিলেন।
৭৩ বছর বয়সি চার্লস ১৯৫২ সালে যুবরাজ হন। রানির মৃত্যুর পর তিনি হলেন ইংল্যান্ডের রাজা। তার উপাধি ‘প্রিন্স অব ওয়ালেশ’ এখন যাবে তার বড় ছেলে উইলিয়ামের মাথায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories