সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

শ্রীলঙ্কায় নতুন ৩৭ মন্ত্রীর শপথ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬ বার

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় ৩৭ জন নতুন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয়ের গণমাধ্যম শাখার এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট দপ্তরে নতুন প্রতিমন্ত্রীরা প্রেসিডেন্টের কাছে শপথগ্রহণ করেছেন।

দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কাছে রয়েছে। তবে এই মন্ত্রণালয়ে আইনপ্রণেতা রনজিথ সিয়ামবালাপিতিয়া ও শিহান সেমাসিংহে নতুন প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এবারই সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। করোনা মহামারি, জাতীয় অর্থনীতি পরিচালনায় সরকারের অদক্ষতা, বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়ায় শ্রীলঙ্কায় বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে।শ্রীলঙ্কার রাজাপাকসে ভাইদের নেতৃত্বাধীন সরকারের অব্যাবস্থাপনা, অযৌক্তিক কর কাটছাঁট, করোনা মহামারির কারণে পর্যটন ব্যবসায় ধস ও ভবিষ্যৎ পরিণতির কথা না ভেবে বৈদেশিক মুদ্রার ব্যয় দেশটির দুরবস্থার প্রধান কারণ।বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় দেশের ২ কোটি ২০ লাখ মানুষের জন্য খাদ্য, জ্বালানি এবং ওষুধের মতো গুরুত্বপূর্ণ আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। দেশটিতে মূল্যস্ফীতি প্রায় ৬৫ শতাংশ বেড়েছে। এক বছর আগের তুলনায় খাদ্যের দাম ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছর মার্কিন ডলার এবং অন্যান্য প্রধান বৈশ্বিক মুদ্রার বিপরীতে শ্রীলঙ্কার রুপির মূল্য হ্রাস পেয়েছে।গণবিক্ষোভের মুখে গত জুলাইয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সেই সময় প্রথমে মালদ্বীপ পরে সেখান থেকে সিঙ্গাপুরে পালিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পরে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। তবে সম্প্রতি দেশে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories