সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ভিয়েতনামে বারে অগ্নিকান্ডের ঘটনায় নিহত বেড়ে ৩২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮ বার

ভিয়েতনামে রাতের আঁধারে একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। নিহতদের মধ্যে নারীরাও রয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে হো চি মিন সিটির কাছে দক্ষিণ ভিয়েতনামের একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে প্রাণহানির এই ঘটনা ঘটে।বুধবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে, হো চি মিন সিটির কাছে দক্ষিণ ভিয়েতনামের কারাওকে কমপ্লেক্সে এক বিশাল অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩২ জন মারা গেছে।

মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানের ওপরের তলায় আগুন লাগার পর সেখানে বহু গ্রাহক ও কর্মচারীরা আটকা পড়েন। পালানোর জন্য চারজন দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে লাফ দেয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তবে তারা আহত হলেও প্রাণে বেঁচে যান।এদিকে অগ্নিকাণ্ডের অ্যালার্ম বেজে ওঠার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মীরা। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের অফিসিয়াল মুখপত্র কং আন নান ড্যান সংবাদপত্র বলেছে, অগ্নিকাণ্ডে ৩২ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের ১৭ জন পুরুষ এবং ১৫ জন নারী।ভিএনএএক্সপ্রেস নিউজ সাইট একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের খোঁজে অনুসন্ধান শেষ হয়েছে। জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের সময় বারে প্রায় ৬০ জন লোক ছিলেন।এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, ‘আগুনটি বারের দ্বিতীয় তলায় শুরু হয় এবং এরপর দ্রুতই তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। ভবনের এই অংশটি দাহ্য পদার্থে পূর্ণ ছিল।’

এর আগে অগ্নিকাণ্ডের ঘটনার পর তাৎক্ষণিকভাবে প্রাণহানির সংখ্যা ১২ বলে জানানো হয়েছিল। বুধবার সকালে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ জানায়, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বিন ডুংয়ের একটি জনাকীর্ণ কারাওকে বারে রাতে আগুন লেগে ১২ জন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories