সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ভিয়েতনামে বারে আগুন, নিহত অন্তত-১২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২ বার

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে রাতের আঁধারে একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ ভিয়েতনামের একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটে।বুধবার (৭ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সরকারি ভিয়েতনাম বার্তাসংস্থার খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে বিন ডুয়ং প্রদেশের একটি বারে আগুন লাগে।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির আরেক সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বিন ডুংয়ের একটি জনাকীর্ণ কারাওকে বারে গতকাল রাতে আগুন লেগে ১২ জন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।বুধবার সকাল পর্যন্ত প্রায় ৪০ জনকে দেশটির আন ফু হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জন গুরুতর আহত হয়েছেন। থুন আন সিটির একটি তিন তলা ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় কারাওকে আন ফু বারে রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুতই সেই আগুন ছড়িয়ে পড়ে।আগুন ছড়িয়ে পড়ার পর অনেক গ্রাহক এবং বারের কর্মচারী (বেশিরভাগই নারী) আতঙ্কিত হয়ে পড়েন এবং ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে মাটিতে লাফ দেন। আর এর ফলে অনেকে আহত হন। এছাড়া অগ্নিকাণ্ডের পর শ্বাসরোধে অজ্ঞান হওয়া অনেককে উদ্ধার করা হয়েছে।এর আগে ছয় বছর আগে রাজধানী হ্যানয়ের একটি কারাওকে বারে আগুন লেগে ১৩ জন নিহত হয়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories