শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মায়ের কবরের পাশেই সমাহিত হবেন গাজী মাজহারুল আনোয়ার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩ বার

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা গানের কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার।গতকাল রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫৫ মিনিটে হাসপাতালে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। এই কিংবদন্তির মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়েছে। এ সময় বিভিন্ন শ্রেণি, পেশা ও সংগঠনের মানুষ গাজী মাজহারুল আনোয়ারকে শ্রদ্ধা জানাতে আসে।বাদ জোহর বিএফডিসিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ-আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।গাজী মাজহারুল আনোয়ারের শেষ ঠিকানা তার মায়ের কবর। সেখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হবেন। মায়ের বুকেই মিশে যাবেন এই কিংবদন্তি।প্রসঙ্গত, ২০ হাজারের অধিক গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সালে রেডিও পাকিস্তান এবং বাংলাদেশ টেলিভিশনের সূচনালগ্ন থেকে নিয়মিত গান ও নাটক রচনা করেছেন। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার একাধারে একজন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও অত্যন্ত দক্ষতার পরিচয় দেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories