শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আফগানিস্তানে ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৭১ বার

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার সকালে আঘাত হানা ওই ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে আটজন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩। পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

কুনার প্রদেশের গভর্নরের মুখপাত্র মাওলাভি নাজিবুল্লাহ হানিফ বাখতার নিউজ এজেন্সিকে জানিয়েছেন, ভূমিকম্পে প্রাণহানি এবং আর্থিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেন, প্রাথমিক প্রতিবেদনে ছয়জনের মৃত্যুর কথা জানা গেছে। এছাড়া আহত হয়েছে আরও ৯ জন।গত জুনে দেশটিতে আঘাত হানা শক্তিশালী একটি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি আফগানরা। ওই ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।গত ২২ জুন ভোররাতে মানুষজন ঘুমিয়ে থাকার সময় আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের খোস্ত শহরে এবং কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে।শক্তিশালী ওই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকতিকা প্রদেশ। সেখানে নিহত হয়েছে প্রায় এক হাজার মানুষ, আহত হয়েছে আরও অন্তত দেড় হাজার। ধ্বংস হয়েছে তিন হাজারের বেশি ঘর-বাড়ি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories