মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’: ডা. জাহেদ জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী

ছুরি হামলা ভয়াবহ ও হৃদয়বিদারক : ট্রুডো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৮ বার

কানাডার কেন্দ্রীয় সাস্কাচুয়ান প্রদেশের পৃথক স্থানে ছুরি হামলায় ১০ জন নিহতের ঘটনাকে ভয়াবহ ও হৃদয়বিদারক বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় রবিবার টুইটবার্তায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।রয়টার্স জানিয়েছে, রবিবার এসব ছুরি হামলার ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পলাতক সন্দেহভাজন দুই হামলাকারীকে খুঁজলেও এখনও আটক করতে পারেনি র‌য়্যাল কানাডা পুলিশ।

সোমবার টুইট বার্তায় প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, সাস্কাচুয়ানে যে হামলা হয়েছে তা ভয়াবহ ও হৃদয়বিদারক। আমি তাদের কথা ভাবছি যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুই হামলাকারী হলেন ডেমিয়েন স্যান্ডারসন (৩১) ও মাইলস স্যান্ডারসন (৩০)। তারা একটি কালো ‘নিশান রোগ’ গাড়িতে করে পালিয়ে গেছেন। পুলিশ সন্দেহভাজন দুজনের ছবি ও বর্ণনা প্রকাশ করেছে কিন্তু তাদের সম্পর্কে আর কোনও তথ্য জানায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories