সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

সোমালিয়ায় সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের হামলায় নিহত ১৯

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭ বার

সোমালিয়ার মধ্যাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের হামলায় ১৯ জন বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটির আধা-স্বায়ত্তশাসিত রাজ্য হিরশাবেলের হিরান এলাকায় সশস্ত্র গোষ্ঠী এ হামলা চালায়। এ সময় তারা খাদ্য বোঝাই ট্রাকও ধ্বংস করে দেয়। রাজ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।শনিবার ওই এলাকার বাসিন্দারা জানান, বালাডওয়েন শহর থেকে মহাসের দিকে যাওয়া কয়েকটি খাদ্য বোঝাই ট্রাকে হামলা চালানো হয়। স্থানীয়রা আরও জানান, ‘গতরাতে সন্ত্রাসীরা নির্বিচারে নিরীহ বেসামরিক লোককে হত্যা করেছে। কতজন নিহত হয়েছে তা আমাদের জানা নেই’। এএফপিকে একজন জানান, তবে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

এদিকে, আল-শাবাব একটি বিবৃতিতে বলেছে যে তারা একটি স্থানীয় উপ-গোষ্ঠীর লোকদের লক্ষ্য করে হামলা চালায় যারা সম্প্রতি সরকারি বাহিনীকে সাহায্য করেছিল। হামলায় ২০ মিলিশিয়া নিহত হয় বলেও জানায় তারা।আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত এই গোষ্ঠী এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করছে। প্রায় সরকারি বাহিনীর সদস্য ও বেসামরিক লোকদের টার্গেট করে হামলা চালায় বলে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।গত মাসেও, রাজধানী মোগাদিসুতে প্রায় ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে একটি হোটেল অবরোধ করে হামলা চালায় আল-শাবাব। ওই হামলায় ২০ জন নিহত এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories