সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা প্রায় ১৩০০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬ বার

পাকিস্তানে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত প্রায় এক হাজার তিনশ জনের মৃত্যু হয়েছে। দেশজুড়ে ত্রাণ কার্যক্রম এখনও চালু রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।গত জুন থেকে বন্যায় দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সে সময় থেকে এখন পর্যন্ত ১ হাজার ২৯০ জনের মৃত্যু হয়েছে বলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা কর্তৃপক্ষ (এনডিএমএ) নিশ্চিত করেছে।

পাকিস্তানের সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো ত্রাণ সহায়তা চালিয়ে যাচ্ছে। এই বন্যা পরিস্থিতিকে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করা হয়েছে।এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বেশির ভাগ অঞ্চলই এখন পানির নিচে। বিশেষ করে বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধু প্রদেশের বিভিন্ন অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে।সিন্ধু প্রদেশে কমপক্ষে ১৮০ জন, খাইবার পাখতুনখোয়ায় ১৩৮ জন এবং বেলুচিস্তানে ১২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।বন্যায় দেশটিতে ১০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা বিষয়ক ফেডারেল মন্ত্রী শাজিয়া মেরি জানিয়েছেন, এখন পর্যন্ত ৭ লাখ ২৩ হাজার ৯১৯টি পরিবারকে ২৫ হাজার রুপি করে নগদ সহায়তা দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories