বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও ব্যর্থ নাসা, চন্দ্রাভিযান স্থগিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৩ বার

যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহে দ্বিতীয়বার ব্যর্থ হলো নাসার ঐতিহাসিক চন্দ্রাভিযান চেষ্টা। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে আর্টেমিস-১ চাঁদের উদ্দেশে যাত্রার কথা ছিল স্থানীয় সময় শনিবার সকালে। কিন্তু এদিনও ব্যর্থ হয়।নাসার চন্দ্রাভিযানের ঘটনার সাক্ষী হতে শনিবার সকালে লাখো মানুষ উপস্থিত হন ফ্লোরিডা সমুদ্র সৈকতের তীরে। অনেকটা হতাশ হয়েই ফিরতে হয়েছে তাদের। কর্তৃপক্ষ জানিয়েছে, রকেটটি থেকে তরল হাইড্রোজেন লিক করে বেরিয়ে আসায় আপাতত উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্থানীয় সময় সকাল ১১টা ১৭ মিনিটে উৎক্ষেপণ স্থগিত করার ঘোষণা আসে। এটি নাসার সবচেয়ে শক্তিশালী ও আধুনিক রকেট বলে দাবি করা হচ্ছে। এর আগে ৩২২ ফুট উচ্চতার রকেটটি গত সোমবার প্রথমবার উৎক্ষেপণ চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তী উৎক্ষেপণ চেষ্টা কবে হতে পারে তা স্পষ্ট করেনি নাসা। মাস খানেক সময়ও লেগে যেতে পারে।নভোচারীবিহীন আর্টেমিস-১ পরীক্ষামূলক উৎক্ষেপণের চেষ্টা চলছে। এখন পর্যন্ত মানুষ বহন করতে সক্ষম এমন কোনও নভোযান এত দূর যায়নি।নাসার কর্মকর্তা বিল নেলসন বলেন, নিরাপত্তা হলো সবার আগে। এই ধরনের রকেট পাঠানোর আগে এর সিস্টেমগুলো ব্যাপকভাবে যাচাই করতে হয়। মনে রাখবেন, এটি পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত, আমরা উৎক্ষেপণ করতে যাচ্ছি না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories