সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

আততায়ীর বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় প্রাণে বাঁচলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২ বার

অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার। তার দিকে তাক করা আততায়ী বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় বেঁচে যান তিনি। খবর বিবিসির।নিজের বাড়ির বাইরে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার সময় ভিড় থেকে এক ব্যক্তি হঠাৎই ক্রিস্টিনাকে লক্ষ্য করে হ্যান্ডগান তাক করেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ বলেছেন, ওই বন্দুকে পাঁচটি গুলি ছিল। কিন্তু যখন সে গুলি চালায় তখন বন্দুকটি জ্যাম হয়ে গিয়েছিল।

ক্রিস্টিনার বিরুদ্ধে দুর্নীতির বিচার চলছে। আদালত থেকে বাড়ি ফেরার পর এই হামলার ঘটনা ঘটে। ক্রিস্টিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।পুলিশের বরাত দিয়ে স্থানীয় মিডিয়া জানিয়েছে, বন্দুকধারী ৩৫ বছর বয়সী এক ব্রাজিলিয়ান ব্যক্তি। তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তারা হামলার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছে।পরে বৃহস্পতিবার গভীর রাতে জাতির উদ্দেশে ভাষণে ওই হামলার নিন্দা জানান আলবের্তো। তিনি বলেন, ১৯৮৩ সালে দেশে গণতন্ত্রে ফিরে আসার পর ক্রিস্টিনার জীবন নেয়ার প্রচেষ্টা ছিল ‘সবচেয়ে মারাত্মক’ ঘটনাগুলোর মধ্যে একটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories