সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ইমরান খানের জামিনের মেয়াদ বাড়াল আদালত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৫ বার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশটির একটি আদালত তার আগাম জামিনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছে।আগে নেওয়া জামিনের মেয়াদ ১ সেপ্টেম্বর শেষ হলে বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় ওই আদালতে হাজির হন ইমরান খান। খবর ডন ও আরব নিউজের।

ইমরার খানের আইনজীবী গণমাধ্যমকে জানান, আদালত সাবেক এই প্রধানমন্ত্রীর জামিনের মেয়াদ আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে।এর আগে গত ২০ আগস্ট এফ-৯ পার্কে পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) সভায় ইমরান খান এক নারী বিচারক ও পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ।উসকানিমূলক ওই ভাষণ দেওয়ার অভিযোগে ২২ আগস্ট ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।এ ঘটনায় ইমরান খানের আইনজীবী জামিন চাইলে তাকে ২৫ আগস্ট পর্যন্ত জামিন দেন ইসলামাবাদের হাইকোর্ট। সঙ্গে নির্দেশ দেওয়া হয় ২৫ আগস্ট একটি সন্ত্রাসবিরোধী আদালতে উপস্থিত হতে হবে।এদিন ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে গেলে বিচারক রাজা জাওয়াদ আব্বাস ইমরান খানকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন।১ সেপ্টেম্বর পর্যন্ত যেন আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার না করে সেই নির্দেশনাও দেওয়া হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories