শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাইলটদের ধর্মঘট ‌‌‘অচল’ লুফথানসা এয়ার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০ বার

বেতন বৃদ্ধির দাবিতে পাইলটদের একদিনের ধর্মঘট ঘোষণার পর জার্মানির লুফথানসা কর্তৃপক্ষ শুক্রবার (২ সেপ্টেম্বর) ৮০০ ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এতে কার্যত অচল হয়ে পড়েছে এয়ারলাইন্সটি; পাশাপশি ভোগান্তিতে পড়ছে অন্তত ১ লাখ ৩০ হাজার যাত্রী।ভেরিনিগুং ককপিট (ভিসি) ইউনিয়ন বুধবার জানায় যে বেতন নিয়ে আলোচনায় তারা ব্যর্থ হয়েছে এবং লুফথানসার পাইলটরা বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে ২৪ ঘন্টা ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে। এতে যাত্রী ও পণ্যবাহী কার্গো উভয় পরিষেবা বিঘ্নিত হবে।

ভিসির দাবি এ বছর পাঁচ হাজারের বেশি পাইলটের জন্য ৫ দশমিক ৫ শতাংশ বেতন বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে ক্ষতিপূরণ দিতে হবে।লুফথানসা কর্তৃপক্ষ বলছে যে ফ্লাইট বাতিল হওয়ায় ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ বিমানবন্দরে প্রভাব পড়বে। এর আগে বৃহস্পতিবার বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করার কথা জানা যায়।লুফথানসার এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন যে, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব আলোচনায় ফিরে আসার আশা করছি’। তবে মূল্যস্ফীতির কারণে ক্ষতিপূরণ দাবির বিষয়টি অযৌক্তিক মনে করেন তিনি।ধর্মঘট ও কর্মী সংকটের কারণে এরই মধ্যে গ্রীষ্মে হাজার হাজার ফ্লাইট বাতিল করে লুফথানসাসহ অন্যান্য এয়ারলাইন। যেখানে করোনা মহামারি নিয়ন্ত্রণে আসার পর ঘুরতে বের হওয়া মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ফ্লাইটের জন্য।লুফথানসা এয়ারলাইন বেতন সংক্রান্ত বিষয় নিয়ে এর আগে নিরাপত্তাকর্মী ও গ্রাউন্ড স্টাফদের ধর্মঘটের মুখোমুখি হয়েছে।

এয়ারলাইন কর্তৃপক্ষ বলছে যে শুক্রবারের পাইলটদের ধর্মঘটের প্রভাব কমানোর জন্য তারা সম্ভাব্য সবকিছু করছে। তবে সপ্তাহান্তে কিছু ক্ষেত্রে ফ্লাইট বাতিল বা বিলম্বকে এড়িয়ে যেতে পারছে না।লুফথানসা নির্বাহী বোর্ডের সদস্য মাইকেল নিগেম্যান বলেছেন যে ধর্মঘটটি আসলে বোধগম্য নয়। তারা খুব ভাল এবং সামাজিকভাবে ভারসাম্যপূর্ণ অফারই রক্ষা করেছে।এমন পরিস্থিতিতে এয়ারলাইনটির শেয়ার দর কমেছে ৩ দশমিক ৫ শতাংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories