মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

এবার চীনকে পাল্টা হামলার হুশিয়ারি দিল তাইওয়ান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৬৮ বার

চলতি মাসের শুরুর দিকে চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ান সফরে যান মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। এরপরেই চীনের সঙ্গে তাইওয়ান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়ে যায়। চীন তাইওয়ানকে ঘিরে নজিরবিহীন সামরিক মহড়া চালায়। সেইসঙ্গে নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্র। এ ছাড়া বহু চীনা যুদ্ধবিমান তাইওয়ান ভূখণ্ডে প্রবেশ করে। এরমধ্যে বুধবার (৩১ আগস্ট) চীনকে হুঁশিয়ারি দিলো তাইওয়ান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, চীনা সশস্ত্র বাহিনী তাদের ভূখণ্ডে প্রবেশ করলে, আত্মরক্ষা ও পাল্টা আক্রমণ করার অধিকার প্রয়োগ করবে তাইওয়ান।

তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলেন, তাইওয়ানের কাছে চীনের জোরালো সামরিক মহড়া অব্যাহত আছে। বেইজিংয়ের লক্ষ্য হচ্ছে তাইওয়ান প্রণালীকে আলাদা করে ‘অভ্যন্তরীণ সাগর’ বানানো। আর এতে এই অঞ্চল অস্থিতিশীলতার প্রধান উৎস হয়ে উঠবে। তাইপের অপারেশনস অ্যান্ড প্ল্যানিংয়ের জেনারেল স্টাফের ডেপুটি চিফ লিন ওয়েন-হুয়াং সংবাদ সম্মেলনে বলেন, ১২ নটিক্যাল মাইলে আমাদের সমুদ্র ও আকাশসীমায় প্রবেশকারী বিমান এবং জাহাজগুলির জন্য জাতীয় সেনাবাহিনী কোনো আপত্তি ছাড়াই আত্মরক্ষা এবং পাল্টা আক্রমণের অধিকার প্রয়োগ করবে। তাইওয়ানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, চীনা ড্রোন বারবার চীনের উপকূলের কাছে তার ছোট ছোট দ্বীপের কাছে উড়ছে।  লিন ওয়েন জানান, এই ক্ষেত্রেও পাল্টা আক্রমণ চালাবে সামরিক বাহিনী। ইতোমধ্যে গতকাল মঙ্গলবার চীনা ড্রোনকে লক্ষ্য করে সতর্ককারী গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে তাইওয়ান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories