মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

পাকিস্তান সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৭৫ বার

পাকিস্তানের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বন্যা পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানকে ১৬০ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দেবে জাতিসংঘ। আগামী সপ্তাহে তিনি পাকিস্তান সফরে যাবেন বলে জানিয়েছেন জাতিসংঘ কর্মকর্তারা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ভয়াবহ বন্যায় পাকিস্তানের সিন্ধ, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান, পাঞ্জাবসহ বিভিন্ন প্রদেশে বিলীন হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, বিভিন্ন অবকাঠামো ও বিস্তৃত ফসলের মাঠ। ১১ শ’র বেশি মানুষ মারা গেছে। এদের মধ্যে শিশুর সংখ্যাই তিন শতাধিক বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পানিবন্দি হয়ে আছেন কয়েক লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩ কোটি ৩৩ লাখ মানুষ।  এদিকে সোমবার (২৯ আগস্ট) রাতে বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য তিন ঘণ্টাব্যাপী এক টেলিভিশন অনুষ্ঠানের আয়োজন করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দর্শকদের প্রতি আহ্বান জানান। পাকিস্তানের বন্যাদুর্গতদের সহায়তায় দেশটিকে তিন কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার আন্তর্জাতিক উন্নয়ন ও সহায়তাবিষয়ক সংস্থা ইউএসএইড এক বিবৃতিতে এ তথ্য জানায়।সোমবার চীন সরকার জানিয়েছে, তারা অতিরিক্ত মানবিক ত্রাণ হিসেবে আরো ৩ লাখ ডলার নগদ অর্থ ও ২৫ হাজার তাবু পাঠাচ্ছে। এর আগে পাকিস্তানকে ৪ হাজার তাবু, ৫০ হাজার কম্বল ও ৫০ হাজার ত্রিপল পাঠিয়েছে চীন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories